× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেনভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ একটি দুর্যোগকবলিত দেশ। নানা ধরনের দুর্যোগে প্রায়ই আক্রান্ত হয়ে থাকে দেশটি। দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে শক্তিশালী ও দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই। আর এই ব্যবস্থাপনা টিম গড়ে উঠে প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে। এজন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট অত্যাবশ্যক।

আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মানের স্থান পরিদর্শনে এলে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেনদক্ষিণ এশিয়ার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনজনিত একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে। এ ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার দেশগুলোরও উপযোগী হয়ে উঠবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..