× Banner
সর্বশেষ
আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ )

দুর্বৃত্তদের আঘাতে ২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল শ্রমিক নেতার ছেলে কিশোর ইয়াছিন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল

দুর্বৃত্তদের রড, হাতুড়ি ও বাটালির আঘাতে প্রায় ২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু বরন করল কিশোর ইয়াছিন (১৫) । বেনাপোলের কাগমারি গ্রামের বেনাপোল বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ৯২৫ এর  সাবেক সভাপতি ও বেনাপোল পৌর সভার কাগজপুকুর কাগমারি ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মগর আলীকে গত ১৬ এপ্রিল ইফতারির পর দুর্বত্তরা দা দিয়ে কুপিয়ে পেটের ভুড়ি বের করে হত্যা করে। এসময় তার পোতা ছেলে ইয়াছিন ঠেকাতে গেলে তাকেও বাটালি দিয়ে পেটে খুচিয়ে খুচিয়ে নাড়ী ভুড়ি বের করে কুপিয়ে কিডনি নষ্ট করে ফেলে।
মঙ্গলবার সকাল ৮ টার সময় খুলনা আড়াইশ বেড হাসপাতালে ইয়াছিন ২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এঘটনায় ইয়াছিন এর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার পরিজনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
ইয়াছিন এর চাচী ছালমা বেগম বলেন, ইয়াছিন একজন কিশোর। দাদা মগর আলীকে আরব আলী, তার ছেলে হারুন সহ আরো ৯/১০ জন দুর্বৃত্ত গত ১৬ এপ্রিল ইফতাররির পর  মারতে থাকে। এসময় ইয়াছিন দাদাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও  মারধর করে। ওই দিনই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মগর আলী মারা যায়। আর ইয়াছিনকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে গত ২৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে মারা যায়।
ইয়াছিন এর পিতা হাসান এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তার পেটের মধ্যে বাটালি ঢুকিয়ে মোড়া দিয়ে নাড়ী ভুড়ি ঘুটে দেয় ও একটি কিডনি কেটে ফেলে। দীর্ঘ দিন তাকে চিকিৎসা শেষে ও বাঁচাতে পারলাম না। এর আগে  তার পিতা মগর আলীর হত্যাকারীদের নামে মামলা দিলেও পুলিশ মাত্র দুই জনকে আটক করেছে। এর প্রধান হুকুমের আসামি জুলূ বাড়িতে ঘোরাফেরা করছে।
স্থানীয় একটি সুত্র বলেছে মগর আলী ও আরব আলী দুই ভাই। তাদের দীর্ঘদিন জমি জমা নিয়ে দ্বন্দ চললে ও তাকে সে ব্যাপারে হত্যা করা হয়নি। মগর আলী হত্যার মুল রহস্য বেনাপোল শ্রমিক ইউনিয়নের বৈধ সভাপতি থাকা কালে তাকে ওই ইউনিয়ন থেকে দুর্বৃত্তরা বোমাবাজি করে বের করে দেয়। সে সকল ষড়যন্ত্র কারীরা সু-কৌশলে তাকে হত্যা করে কারন মগর আলীর প্রতি শ্রমিকদের ছিল আস্থা ও সমর্থন।
হাসান বলেন  ইয়াছিন মারা যাওয়ায় বেনাপোল পোর্ট থানায় মগর আলীর হত্যাকারিদের নামে আর একটি হত্যা মামলা দায়ের করা হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, এ বিষয় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মগর আলী হত্যার পলাতক আসামিদের আটক এর চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..