× Banner
সর্বশেষ
সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা - প্রতিমন্ত্রী

বিগত সরকারের দুর্নীতি ও ভুল পরিকল্পনার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘মেরামতের অযোগ্য’ বা ‘বিয়ন্ড রিপেয়ার’ হিসেবে উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নভাবে ছোটোখাটো সংস্কার বা ‘হাতুড়ির টোকা’ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের প্রয়োজন হতো না।

দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, এখন কার্যত মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে কিছু অবশিষ্ট নেই। টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়া প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যর্থতার ফল। বিগত সরকারের নীতিগত ব্যর্থতার দায় এখনও স্বাস্থ্য খাত বহন করছে। মাঠ পর্যায়ে দীর্ঘদিন কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় হাসপাতালগুলোর সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে গণঅভ্যুত্থানের পটভূমিতে মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে পারলে অসংক্রামক রোগের চাপ অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিগত সরকারের সমালোচনা করে ড. মুহিত বলেন, অতীতে দায়িত্ব নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে পরিকল্পনা প্রণয়নের নজির কম। তবে বর্তমান সরকার সেই প্রস্তুতি নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে, যাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব হয়।

সেমিনারে আরও বক্তব্য দেন– বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়া হায়দার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেন নূর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফোয়ারা তাসনিম ফ্লোরা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডা. সাইফুল ইসলাম, আইসিডিডিআরবির আন্তর্জাতিক বিজ্ঞানী শরফুল ইসলাম খান ববি এবং ব্যারিস্টার রাশনা ইমাম।


এ ক্যটাগরির আরো খবর..