× Banner
সর্বশেষ
আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

যশোরে দুর্নীতির মামলায় চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার নামে চার্জশিট

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
যশোরে ইভ্যালির রাসেলের নামে চেক জালিয়াতি মামলা

যশোর প্রতিনিধি: যশোরে দুর্নীতি মামলায় এক চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট গৃহীত হয়েছে। সম্প্রতি সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশীট দাখিল করেন দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল।
(২৯ আগস্ট) শনিবার  বিষয়টি নিশ্চিত করেছেন দুদক যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম।
আসামিরা হলেন- যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপতালের তৎকালিন ইমাজেন্সি মেডিকেল অফিসার বর্তমানের সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি রেজিস্টার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর থানার তৎকালিন এসআই ও বর্তমানে বাগেরহাট সদর থানায় কর্মরত হিরন্ময় সরকার।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালে কেশবপুরের শ্রীফলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছেরমত আলী গুরুতর আহত হন। এ ব্যাপারে তার ভাই কেশবপুর থানায় একটি মামলাল করেন। যার নম্বর ১২ তারিখ ২৩/৩/২০১৫।
এ মামলার তদন্তকালে এসআই হিরন্ময় সরকার ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমাজেন্সি চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন যোগসাজসে মিথ্যা জখমি সনদ তৈরী করে এবং এ জখমি সনদের উপর আদালতে দুর্বল চার্জশিট জমা দেন।
বিষয়টি আহত ছেরমত আলীর নজরে আসলে ২০১৮ সালের ২১ মে জেলা ও দায়রা জজ আদলতে ওই দুইজনকে আসামি করে দুর্নীতির অভিযোগে এনে মামলা করেন। আদালতে আদেশে দুর্নীতি দমন কমিশনের তদন্তের দায়িত্ব পায়। চলতি বছরের ১৯ জুলাই সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট জমা দেন দুদক যশোরের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল।


এ ক্যটাগরির আরো খবর..