× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

সুমন দত্ত

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আত্মপ্রকাশ গ্রীন ফোর্স বাংলাদেশ

SDutta
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আত্মপ্রকাশ ঘটেছে গ্রীন ফোর্স বাংলাদেশ নামের একটি বেসরকারি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৪ জুন ২০২৫ ইং) ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংগঠনের পক্ষে কথা বলেন চেয়ারম্যান মিকাইল রহমান ও ভাইস চেয়ারম্যান উমর ফারুক আল হাদী। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সংগঠনের হুমায়ূন কবীর, সাইদুর রহমান, আবুল কালাম আজাদ।

চেয়ারম্যান মিকাইল রহমান বলেন, বাংলাদেশ কে এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে। এজন্য আমাদের যা করণীয় তা করতে হবে।

ভাইস চেয়ারম্যান হাদী বলেন, আমরা প্রতিটি জেলায় জেলায় আইনজীবী নিয়োগ করব। দুর্নীতির অভিযোগ পেলে আমাদের সেল আলাদাভাবে তদন্ত করবে। আমরা বাদী হয়ে সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করব। যতদিন লাগে সেই মামলা চলবে। আমরা এর শেষ দেখে ছাড়ব।

তিনি বলেন, আমরা আগামী ২৮ জুন বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে গ্রীন ফোর্স বাংলাদেশের অনুষ্ঠান করব। সেদিন আমাদের সঙ্গে কারা আছেন তাদের পরিচিতি দেব। তিনি এসবের জন্য গলমাধ্যমের সহযোগিতা চান। জনসচেতনা সৃষ্টি, সামজিক আন্দোলন, কর্তৃপক্ষ অবহিতকরণ, সামাজিক বয়কট, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এসব বাস্তবায়নের মাধ্যমে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।


এ ক্যটাগরির আরো খবর..