× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি

দুর্গা পূজায় আইন শৃংখলা বজায় রাখতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা

বরিশাল বিভাগের মধে সবচেয়ে বেশী ১৫৯টি পুজা মন্ডপে আয়োজনের মধ্য দিয়ে পুজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়। পুজার আইন শৃংখলা বজায় রাখতে আগৈলঝাড়ায় শারদীয় পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে পুজা মন্ডপের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা স্বাভাবিক রাখতে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদ সরদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আবদুল্লাহ মাহামুদ, আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার অয়ন সাহা, আনসার ও ভিডিপি অফিসার আয়েশা খাতুন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মেল্লা বশির আহাম্মেদ পান্না, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আবুল হোসেন লাল্টু, উপজেলা জামাতের সেক্রেটারি ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, পূজা উদ্‌যাপন কমিটির নেতা কার্তিক চন্দ্র বেপারীসহ অন্যান্য তেৃবৃন্দ।

সভায় জানানো হয় অন্যান্য বছরের ন্যায় এবছরও বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়া উপজেলায়। এই উপজেলায় ১শ ৫৯টি পুজা মন্ডপে দুর্গা পুজার আয়োজন চলছে। এরমধ্যে রাজিহার ইউনিয়নে ৪৬টি. বাকাল ইউনিয়নে ৪২টি, বাগধা ইউনিয়নে ২৩টি, গৈলা ইউনিয়নে ২৪টি ও রতœপুর ইউনিয়নে ২৪টি মন্ডপে পুজার আয়োজন চলছে। প্রতিটি পুজা মন্ডপের অনুকূলে ৫শ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। পুজার আগেই ওই চাল মন্ডপের অনুকূলে ওই চালের ডিও প্রদান করা হবে বলেও জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..