× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

দুবাইয়ে বুর্জ খলিফার পাশে বহুতল ভবনে আগুন

admin
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের বুর্জ খলিফার পাশে একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে।

আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এ ছাড়া ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুবাইয়ের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলের ফায়ার সার্ভিসের কর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির আবাসন প্রতিষ্ঠান এমার ভবনটির নির্মাণকাজ করছে।

বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ২০১৫ সালে নববর্ষের অনুষ্ঠান চলাকালে ওই ভবনটিতে আগুন লেগেছিল।


এ ক্যটাগরির আরো খবর..