× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দুই নতুন মুখ অস্ট্রেলিয়া দলে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।

সোমবার ঘোষিত ১৩ সদস্যের দলে এসেছেন দুই নতুন মুখ- বাঁহাতি পেসার জোয়েল প্যারিস ও ডানহাতি পেসার স্কট বোল্যান্ড। ২০১৪ সালের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলা আরেক ডানহাতি পেসার কেন রিচার্ডসনকেও দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার প্যারিস গত গ্রীষ্মে ম্যাটাডোর কাপ ওয়ানডে টুর্নামেন্টে ১৩ উইকেট নেন। এ পর্যন্ত ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সি এই বাঁহাতি পেসার। মূলত মিচেল স্টার্কের গোড়ালির চোটের কারণেই প্যারিসকে দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

এ ছাড়া প্যাট কামিন্স ও নাথান কোল্টার-নাইলও চোটের কারণে ভারতের বিপক্ষে দলে নেই। বাদ পড়েছেন জেমস প্যাটিনসন। বাদ পড়েছেন গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো অলরাউন্ডার শেন ওয়াটসনও। আর গত জানুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে দলে এসেছেন শন মার্শ। ফিরেছেন ওপেনার অ্যারন ফিঞ্চও।

আগামী ১২ জানুয়ারি হোবার্টে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

১৩ সদস্যের অস্ট্রেলিয়া দল:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, জর্জ বেইলি, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, জেমস ফকনার, কেন রিচার্ডসন, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও জোয়েল প্যারিস।


এ ক্যটাগরির আরো খবর..