করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবাসিক হলে ওঠার সুযোগ পাবেন।
এদিকে করোনা থেকে সুরক্ষায় ঢাবি কর্তৃপক্ষ সোমবার থেকে ক্যাম্পাসে অস্থায়ী টিকা ক্যাম্প চালু করেছে। প্রথম দিনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ ২৬৫ জন টিকা নিয়েছেন।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস থেকে ঢাবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনতে অস্থায়ী ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে টিকা কার্যক্রম শতভাগ বাস্তবায়নের মাধ্যমে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।