দীপিকার জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় নলকূপ উপহার

বিনোদন ডেস্কঃ এবারের জন্মদিনে বাংলাদেশের ভক্তদের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সৌদি আরবে কর্মরত দীপিকার প্রবাসী ভক্তরা তহবিল গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে ওই নলকূপটি স্থাপন করে।

গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ভক্তরা এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এদিকে ৬ জানুয়ারি টুইটারে দীপিকার আরব ফ্যান পেজ থেকে নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার। একটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানির নলকূপ স্থাপন করেছি। আশা করি, আপনার ভালো লাগবে। শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন।

দীপিকা-পাড়ুকোন-নলকূপ-আরটিভি-অনলাইন-rtvonline-deepika

ভক্তদের এমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাড়ুকোন। টুইটারে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। ৮ জানুয়ারি তিনি লিখেছেন, পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই মহৎ অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে।

জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কী হতে পারে! আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা। আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে।

এবারের জন্মদিনে প্রেমিক রণবীর সিংয়ের মা-বাবার কাছ থেকে পেয়েছেন দামি শাড়ি আর হীরার অলংকার। কিন্তু ভক্তদের ভালোবাসার এই উপহারকে বিশেষ বলে মনে করছেন এই নায়িকা। গত ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।