বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দিনের বেলাও আকাশে নানা ধরনের জ্যোতিষ্ক আছে। সেগুলোর সংখ্যা রাতের আকাশের তুলনায় কম নয়। কিন্তু সূর্যের কারণে দেখা যায় না। সূর্য আমাদের সবচেয়ে নিকটত নক্ষত্র।তাই পৃথিবীর আকাশে সূর্যই সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। সূর্যের আলোর তীব্রতার কারণেই অন্য জ্যোতিষ্কগুলো দেখা যায় না।
ধরা যাক, তোমার সামনে একটা তীব্র আলোর সার্চ লাইট জ্বলছে। তার পেছনে অনেকদূরে অনেকগুলো টিমটিমে প্রদীপ জ্বলছে। সেই প্রদীপ গুলো কি আমরা দেখতে পাবে? উত্তর হচ্ছে, ‘না’।কারণ সার্চলাইটেরও প্রদীপের আলো আমাদের কাছে পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু সার্চলাইটের আলোর তীব্রতা এতো বেশি যে প্রদীপের আলো আমরা আলাদা করে দেখতেই পাব না। তাই প্রদীপকেও দেখার সুযোগ নেই। দিনের আকাশে সূর্য হলো সার্চ লাইট।
আর অন্য জ্যোতিষ্কগুলো প্রদীপের সাথে তুলনা করা যেতে পারে। তাই দিনের বেলা অন্য জ্যোতিষ্কগুলো দেখা যায় না।