× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

দিনের শুরুতে জেনে নিন আজকের রাশিফল (১৩নভেম্বর)

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
আজকের রাশিফল

পৃথক পৃথক রাশি ভেদে রাশিফলও পৃথক হয়। তাই আপনার রাশির সাথে মিলিয়ে দেখে নিন কেমন কাটবে আজকের দিন।

মেষঃ বোনের বিবাহের সংবাদে একদিকে যেমন খুশি হবেন, তেমনি অন্যদিকে তাঁকে ছেড়ে থাকার দুঃখও আপনাকে কষ্ট দেবে। আজকের দিনে আর্থিক দিক থেকে আপনি উন্নত হতে পারেন। ভালোবাসার মানুষের থেকে আজকের দিনে অনেক দূরে থাকতে পারেন।

বৃষঃ বন্ধুদের সাহায্যে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার অস্থির ব্যবহারের কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে। আজ স্বপ্ন পূরণের দিন। আপনার সঙ্গীরা চাইলেও আপনাকে সাহায্য করতে পারবে না। ভালোবাসার মানুষের থেকে উপহার পাওয়ার দিন।

মিথুনঃ আজ প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ঘরের কাজ শেষ করে মহিলারা টিভিতে সিনেমা, সিরিয়াল দেখতে পারেন। তাতে করে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুর সঙ্গে সমস্যা হতে পারে। বন্ধুরা আজকের দিকে আপনার পাশে থাকবে।

কর্কটঃ আজ এই রাশির ব্যক্তিরা মা, মামা কিংবা মাতামহের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে বিশ্রাম নিতে পারেন। কাজের জায়গায় নিজের চোখ কান খোলা রাখুন। নাহলে বিপদে পড়তে পারেন।

সিংহঃ অর্থ সংক্রান্ত বিনিয়োগে অন্যদের পরামর্শ নিন। আজ বন্ধুদের আপনার পাশে পাবেন। আজকের সুন্দর মনোরম আবহাওয়ায় বিছনা ছাড়তে মন চাইবে না। আনন্দ এবং ব্যবসাকে দুই জায়গায় রেখে এগিয়ে চলুন। সন্ধ্যেবেলা কোন অতিথির আগমন হতে পারে।

কন্যাঃ অচেনা ব্যক্তি এবং বন্ধুদের থেকে আজকের দিনে একটু দূরে দূরে থাকুন। কাজের জায়গায় আপনার সুন্দর উপস্থাপনার কারণে আপনার সুনাম হতে পারে। নতুন বই কিনে সারাদিন নিজেকে গৃহবন্দী করে রাখতে মন চাইবে। পূর্বের পরিশ্রমের ফল আজকে পেতে পারেন।

তুলাঃ আজ প্রেমে পড়ার যোগ রয়েছে আপনার জন্য। কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালোভাবে বিবেচনা করে নেবেন। হটকারিতা করে কোন সিদ্ধান্ত নেবেন না। ফাঁকা সময়ে পুরোন বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। নিজের জন্য গহনা কেনার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিকঃ দীর্ঘদিনের বকেয়া অর্থ আজ ফেরত পেতে পারেন। কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্মীদের এবং পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। অবসর সময়ে মায়ের সেবা করতে চাইলেও বিশেষ কাজ থাকায় তা আর করতে পারবেন না। খেলাধূলায় নিয়োজিত থাকুন।

ধনুঃ কাছের আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। এই রাশির ছাত্র ছাত্রীরা আজকের দিনে বন্ধুদের সঙ্গে বেশি মেলামেশা না করে পড়াশুনার প্রতি মনোনিবেশ দেও। চোখের সমস্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দূষিত জায়গা এড়িয়ে চলুন। ব্যবসার বিষয়ে বন্ধুর পরামর্শ নিয়ে সমস্যায় পড়তে পারেন।

মকরঃ ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার মাধ্যমে আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন। আপনার মিষ্টি হাসি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবেন। অবসর সময়ে মোবাইল অথবা টিভি দেখতে পারেন। আজকের দিনে সমস্ত আকর্ষণ, আপনাকে নিয়েই থাকবে।

কুম্ভঃ কাজের জায়গায় বাবার পরামর্শ কাজে দেবে। শারীরিক পরিবর্তন আজ আপনার উন্নতির সহায়ক হয়ে দাঁড়াবে। কাছের মানুষ ছাড়া আজকের দিনে সময় কাটতেই চাইবে না। সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি সুন্দর সময় কাটাতে পারবেন।

মীনঃ আজ এই রাশির ব্যাক্তিরা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। আজ সারাদিন আপনার মুখে হাসি লেগে থাকবে। আজের দিনে মোবাইল টিভিতে বেশি সময় দিয়ে ফেললে, আপনার গুরুত্বপুর্ণ সময় নষ্ট হতে পারে। আজ প্রেমে পড়ার যোগ রয়েছে আপনার জন্য।


এ ক্যটাগরির আরো খবর..