× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন

দিনাজপুর হাবিপ্রবির পুকুরে সরকারী কলেজের এক ছাত্রীর মৃত্যু

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
dinajpur

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে দিনাজপুর সরকারী কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আরেক ছাত্রী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের মৎস্য অনুষদের সামনে পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার প্রীতি (২৩)। তিনি দিনাজপুর শহরের বালুবাড়ী মোহল্লার মোঃ সাদেক আলীর মেয়ে।তিনি দিনাজপুর সরকারী কলেজের অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

চিকিৎসাধীন শিক্ষার্থীর নাম লিপা (২৩)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হাসাপাতাল সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামের মোস্তফার মেয়ে। বাসিন্দা। তিনিও দিনাজপুর সরকারী কলেজের অনার্স ইংরেজি বিভাগের চতুর্থ বষের ছাত্রী।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যারয়ের পুকুরে দুইজন শিক্ষার্থী পড়ে গেছে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। গিয়ে দেখি ডেকোরেশনের দুইজন শ্রমিক তাদেরকে উদ্ধার করে পুকুরের পানি থেকে উদ্ধার করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাই । শিক্ষার্থী নিপাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে আইসিউইতে ভর্তি করা হয়েছে। আমরা তখন জানতামনা এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি সরকারি কলেজের ছাত্রী। পরে আমরা জানতে পারি তারা সরকারি কলেজের ছাত্রী। এদের মধ্যে সাদিয়া আক্তার প্রীতি মারা গেছে। আমরা এখন জানতে পারিনি কি ভাবে তারা পুকুরের পানিতে পড়ে গেল। পুলিশ তদন্ত করে বের করবে। আমরা সহযোগীতা করব।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, আমরা খবর পেয়ে হাসাপাতালে গিয়ে তাদের পরিচয় সানক্ত করি। তদন্ত শুরু হয়েছে। আমরা প্রাথমিক ভাবে ঘটনা জানতে পারিনি। তবে সরকারি কলেজের ছাত্রী কি জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত করছি। এখনি কিছু বলার মত তথ্য আমাদের কাছে নেই।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। যেহেতেু মৃত্যুর কারণ জানা যায়নি, সেহেতু প্রয়োজনে ময়না তদন্ত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..