× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

দিনমজুরের কাজ করে জিপিএ ৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদক পলাশ দত্তঃ   দরিদ্র রিকশাচালকের ছেলে নিজেই দিনমজুরি করে পড়ালেখা চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দারিদ্র্যতার কষাঘাত থেকে ভবিষ্যতে সে দিনমজুরি করে হলেও প্রকৌশলী হতে চায় শ্রী দুর্জয় চন্দ্র রায়।

জিপিএ ৫ পাওয়া শ্রী দুর্জয় চন্দ্র রায় দিনাজপুর জেলার বিরলের রাজারামপুর ইউপির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং একই গ্রামের রিকশাচালক শ্যামল চন্দ্র রায়ের ছেলে। সে দুই ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ। তার বোন পূজা রাণী রায় একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ভবিষ্যতে দুর্জয় প্রকৌশলী হতে চায়। কিন্তু দারিদ্র্যতা তার শিক্ষাজীবনের প্রধান বাধা। সব বাধা-বিপত্তি কাটিয়ে বাবা-মা এবং শিক্ষকদের আশীর্বাদে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানোর জন্য প্রয়োজনে সে দিনমজুরি করেই পড়ালেখা চালিয়ে যেতে চায়।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের বাসিন্দা হওয়ায় তার দিনমজুরি ছাড়া অন্য কোনো উপায়ে অর্থ র্উপার্জনের সামর্থ্য নেই বলে জানায় দুর্জয়।

উপজেলা কিংবা জেলা শহরে থেকে পড়ালেখা চালাতে গেলে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক ব্যয় তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবার একার পক্ষে চালানো সম্ভব না। তাই মেধাবী হওয়া সত্ত্বেও  তাকে প্রত্যন্ত গ্রাম থেকে পড়ালেখা চালিয়ে যেতে হবে বলে সে জানায়।


এ ক্যটাগরির আরো খবর..