× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

দায়িত্ব নিয়েছিলাম বলেই এরশাদ মাইনাস হননি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

১/১১ এর সময় হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছিলেন বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

মঙ্গলবার (০১ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ব্যারিস্টার আনিস বলেন, ১/১১ এর সময় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই দলের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছিলাম। আর এজন্যই তিনি (এরশাদ) রাজনীতি থেকে মাইনাস হননি।

‘ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে নয়, একটা পার্টিকে ধ্বংস করা উচিত হবে না। এক জনের স্বার্থে একটা দলকে ধ্বংস করা উচিত নয়। তাই আহ্বান জানাবো কারও ওপর একক সিদ্ধান্ত না চাপিয়ে গণতান্ত্রিক মাত্রার মধ্যে থাকার।

গত ২৮ ফেব্রুয়ারি শেরপুরে এক অনুষ্ঠানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ১/১১ এর কুশীলব বলে আখ্যা দেন এরশাদ। এর পরিপ্রেক্ষিতেই এ সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..