× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

দীপক রায়, দাকোপ (খুলনা)  প্রতিনিধি

বিএনপির হরতালের বিরুদ্ধে দাকোপে আওয়ামীলীগের শান্তি সভা ও বিক্ষোভ মিছিল 

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
দাকোপে আওয়ামীলীগে

বিএনপির দেশব্যাপী ডাকা হরতালের বিরুদ্ধে দাকোপে আওয়ামীলীগের শান্তি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে বিএনপির ঘোষিত ২৯ তারিখ সারা দেশে সকাল সন্ধ্যা ডাকা হরতালের প্রতিবাদে আজ ২৯ অক্টোবর রবিবার সকাল ১০টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তিসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা এসে চালনা বৌমার গাছতলা আওয়ামীলীগ অফিসে এসে মিলিত হন।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে আওয়ামীলীগ অফিসের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তখন বক্তৃতা করেন, খুলনা -১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,আওয়ামী নেতা অসিত বরণ  সাহা,শেখ আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, মানস কুমার রায়, মাসুম আলী ফকির, কৃষক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সেচ্ছাসেবক লীগের সভাপতি জি,এম রেজাসহ অনেকে। শান্তিসভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..