× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

নিউজ ডেস্ক

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আজ ভোটগ্রহণ চলছে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন

দেশের দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৮৩৬টি ইউপিতে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৮ ইউপিতে। কেননা, চারটির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করেছে ইসি। আর পাঁচটিতে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৬টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম।

এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৭৩ জন ও সাধারণ আসনের সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। ৮৩৮ ইউপিতে মোট ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ ভোটার ৮ হাজার ৪৯২টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন ও হিজরা ভোটার-১৬ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে  ২৮ হাজার ৭৪৭ জন অর্থাৎ মোট ৪১ হাজার ২১৮ প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।

২০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ২০৪টি ইউপির মধ্যে ২৮ জন এবং ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৬০ ইউপির মধ্যে ৪৫ জন চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থাৎ প্রথম ধাপে ৭৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় ধাপের ভোটে ১৭টি দল অংশ প্রার্থী দিয়েছে। দলগুলো-বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয়পার্টি, জাতীয় পার্টি-জেপি, কংগ্রেস, জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাসদ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট ও ন্যাশনাল পিপলস পার্টি।

ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে ১২ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

বুধবার (১০ নভেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর মধ্যরাত) পর্যন্ত সব যন্ত্রচালিত যান (ইসির অনুমতি প্রাপ্ত যানবাহন ব্যতিত) চলাচল বন্ধ থাকবে। এছাড়া প্রচারের সময়ও শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের আগ পর্যন্ত কোনো মিছিল, শোভাযাত্রা করা যাবে না। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে নির্বাচন সম্পন্ন করেছে ইসি। ২৮ নভেম্বর ১০০৩ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..