× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে জুস খাওয়ানোর লোভ দেখিয়ে চাচার ধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলায় সদর ইলিশা ইউনিয়নে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শের আলী কে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শের আলী ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৪ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী গত ২০ জানুয়ারি বাসা হতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্কুলে ব্যাগ রেখে কিছু খাবার কেনার জন্য স্কুলের পার্শ্ববর্তী একটি দোকানে গেলে আসামি শের আলী তাকে জুস খাওয়ানোর লোভ দেখিয়ে পোস্ট অফিসের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

পরে ওই শিশু ছাত্রী ঘটনাটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। বিষয়টি পারিবারিকভাবে জানাজানির পর ছাত্রীর পিতা বাদী হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার পর ভিকটিমকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল জানান, বিষয়টি অতি স্পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে সোর্স মারফত জানতে পেরে অভিযুক্ত শের আলীকে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শের আলী ধর্ষণের শিকার শিশুর বাবার চাচাতো ভাই এবং ওই পোস্ট অফিসের পিয়ন হিসেবে কর্মরত। বাবার চাচাতো ভাই কর্তৃক শিশু ধর্ষণের বিষয়টি এলাকাবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন স্কুল ,কলেজের ছাত্র/ছাত্রীরা পোস্ট অফিস ভাঙচুর করেন। তারা তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রমণ প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।এদিকে ধর্ষক শের আলীর গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারন মানুষের মধ্যে আনন্দ দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..