× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু রোহিঙ্গা ক্যাম্পে

admin
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তিন হাজার নলকূপ ও পাঁচ হাজার ল্যাট্রিন নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকেলে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো জানান, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব নলকূপ ও ল্যাট্রিন নির্মাণ কাজ করছে।

মন্ত্রী আশা করেন, মিয়ানমার শিগিগিরই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। দেশটি থেকে আগতদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এ সমস্যা মিয়ানমারের, তাদেরকেই এর সমাধান করতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, মিয়ানমার থেকে আগত অসহায় আশ্রয়প্রার্থীদের পাশে বর্তমান সরকার শুরু থেকেই ছিল, এখনও আছে। আশ্রয়প্রার্থীরা যাতে মানবিক জীবনযাপন করতে পারে সেজন্য সরকার কাজ করছে। তাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি ত্রাণ সরবরাহের সুবিধার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে নির্মাণাধীন ১০টি রাস্তার কাজ প্রায় শেষ হওয়ার পথে। প্রয়োজনে আরো নলকূপ ও ল্যাট্রিন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন এক হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আকতার, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কুতুপালং ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..