× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

তিন বাহিনীর প্রধানদের চার বছরের জন্য নিয়োগের বিধান রেখে খসড়া অনুমোদন

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধানরা চার বছরের জন্য নিয়োগ পাবেন, এমন বিধান রেখে আইনের খসড়ায় অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ‘প্রতিরক্ষা-বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন-ভাতাদি) আইন, ২০১৭’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা এই আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, বিদ্যমান বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানদের একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দিয়ে থাকেন। প্রস্তাবিত আইনের খসড়ায় তিন বাহিনীর প্রধানদের নিয়োগের দিন থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে। এ সময়ের মধ্যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যে কোনো সময় অবসর নিতে পারবেন অথবা রাষ্ট্রপতি যে কোনো সময় তাঁকে বরখাস্ত করতে পারবেন। তবে চার বছর মেয়াদের পর ওই পদে তিনি আর কোনোভাবেই থাকতে পারবেন না বা রাখা যাবে না।

তবে বেসামরিক যে কোনো খাতে অবসরপ্রাপ্ত সেনাপ্রধানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবে সরকার।

সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইনটি কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..