দি নিউজ ডেস্কঃ বাংলাদেশে যেন প্রতিমা প্রতিমা ভাংচুরের মেলা মিলেছে। রাতের অন্ধকারে ধারাবাহিক ভাবে তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে নিলফামারিতে।
নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের তিনটি মন্দিরের রাতের আঁধারে প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ সোনাখুলি গ্রামের চণ্ডির মোড়ে দুর্গা প্রতিমার গলা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া সামবার্ড কালি মন্দিরে গভীর রাতে হামলা হয়। একই ঘটনা ঘটে পাশের বুড়ি মন্দিরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা জ্যোতিকুমার রায় বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দুর্বৃত্তরা এই কাজ করেছে।’ মাটির মূর্তিকে কেন এত ভয়? সারা বাংলাদেশে আজ পর্যন্ত অন্য ধর্মের উপাসনালয়ে কোন হিন্দুরা কোন দিন আঘাত করেছে? নবী বা মুসলিমদের নিয়ে কটূক্তি করলে দেশের রাজপথ ফাঁসির দাবিতে ছেয়ে যায় অথচ প্রায় প্রতিদিন কোথাও না কোথাও মন্দির, প্রতিমা ভাংচুর লুটপাট হচ্ছে তার কোন প্রতিকার আমরা দেখি না।
নীলফামারির সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি।’ আমরা সবাই এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।