× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

তিতাস গ্যাস ক্ষেত্রের ২৬ নম্বর কূপ খনন শুরু

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়াস্থ তিতাস গ্যাস ক্ষেত্রের ২৬ নম্বর কূপের খনন কাজ শুরু  হয়েছে

সদর উপজেলার নন্দনপুর এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন কূপটির খনন কাজ শুরু করেছে। আগামী তিন মাসের মধ্যে এ খনন কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ১১ হাজার ৮১০ ফুট গভীর কূপটির খনন শেষ হলে দৈনিক প্রায় ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি বর্তমানে দৈনিক সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করছে। যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩১ ভাগ।

তিতাসের ২৬ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে এ গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৫৬৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।


এ ক্যটাগরির আরো খবর..