খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা হাসপাতালের কর্মচারী কামরুল ইসলামের বিরুদ্ধে দিনমজুরের সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে। প্রতিকার পেতে ওই দিনমজুর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
লিখিত অভিযোগে জানাযায়,তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত: সেকেন্দার আলী সরদারের পুত্র , তালা হাসপাতালের কর্মচারী কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত পাশ্ববর্তি হরিশ্চন্দ্রকাটি গ্রামে শ্বশুর বাড়ীতে বসবাস করেন। একই এলাকার ইমান আলী শেখের পুত্র মহসীন শেখের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হলে কামরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এসএ ৩৯০ খতিয়ানের ৬৩৭ ও ৬৩৮ দাগের ৩৩.৫০ শতক সম্পত্তি পাওয়ার জন্য ৭০/১১ নং মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে ১৪/৩/১৬ তারিখে ৩৩.৫০ শতক সম্পত্তি কামরুল ইসলাম পাবে মর্মে রায় প্রদান করে মামলাটি নিস্পত্তি করেন। কিন্ত কামরুল ইসলাম ওই রায় প্রাপ্তির পর ৪৩.৫০ শতক সম্পত্তি অথ্যাৎ ১০ শতক বেশী সম্পত্তি জবর দখলের পায়তারা শুরু করেন। এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে নালিশি জমিতে বেড়া দেয়ার চেষ্টা করেন। এনিয়ে মহসীন শেখ তালা থানা পুলিশের শরনাপন্ন হলে কামরুল ইসলাম পুনরায় আদালতে আরো একটি মামলা করে মহসীন শেখ কে হয়রানি করার চেষ্টা করছে। এসংক্রান্তে বিজ্ঞ আইনজীবী এ্যাড. বেলায়েত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, যদি কোন বিষয়ে একবার আদালত বিচার করে রায় দেয় তাহলে সে বিষয় নিয়ে পুনরায় আদালতে মামলা দায়ের করা আদালতের সাথে প্রতারনার শামিল, এবং পূর্বের মামলার বিষয়ে আদ্লাত কে জ্ঞাত করলে নতুন মামলাটি বাতিল হয়ে যাবে। ফলে দিনমজুর মহসীন শেখ কামরুল ইসলামের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।