× Banner

তালায় মাকে মারপিট করে আহত করার অপরাধে দু”পুত্র শ্রীঘরে

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি: তালায় মাকে মারপিট করে আহত করার অপরাধে দু”পুত্র শ্রীঘরে। প্রকাশ , তালায় মাঝিয়াড়া গ্রামের মৃত:  মির্জা দুলাল হকের স্ত্রী রাবেয়া বেগম কে তার পুত্র মির্জা জামিরুল ইসলাম বাবু, মির্জা কামরুল ইসলাম গত ২০ শে ফেব্র“য়ারী গভীর রাতে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে ,তাকে লাঠি মেরে ঘর থেকে বাহির করে দেয়,লাঠি দিয়ে পিটিয়ে আহত করলে সে তালা হাসপাতালে ভর্তি হয় এবং তালা থানায় এজাহার দায়ের করেন মামলা নং-১২ তাং-২৭/০২/২০১৭ ।

উক্ত মামলায় বিজ্ঞ আদালত জামিন না মজ্ঞুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ  করেন । গত বৃহ:বার উক্ত মামলায় সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল মহমান্য বিচারকের কাছে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের বক্তব্য শুনানী শেষে  বিজ্ঞ আদালত তাদের জামিন না মজ্ঞুর করে জেল হাজতে প্রেরণ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..