× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

নোয়াখালী প্রতিনিধি

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে হাতিয়ায় জনতার ঢল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
লিফলেট বিতরণে হাতিয়ায় জনতার ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন।

এতে হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে কর্মসূচিকে মুখর করে তোলেন। শেষ পর্যন্ত এটি জনসমুদ্রে রূপ নেয়।  যা এলাকাবাসীর মাঝে এক অভূতপূর্ব গণজোয়ারের আবহ সৃষ্টি করে।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমূখ।

এ সময় দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি। সেই ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদেশের মানুষ যেভাবে ৩১ দফাকে সমর্থন দিয়েছে। তেমনি হাতিয়ার মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ায় মানুষ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..