× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর

বরিশাল, ১৩ জুলাই: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরকে ঘিরে বরিশালজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নির্দেশনা অনুসারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হচ্ছে না। পরিবর্তে গৌরনদী থেকে বরিশাল নগরী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে মানবপ্রাচীর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমানের প্রথম বরিশাল সফর

দলীয় নেতারা জানান, মানবপ্রাচীরের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। একই সঙ্গে জনসাধারণের চলাচল ও যানবাহনের স্বাভাবিক গতি যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

গৌরনদীতে বৃক্ষরোপণ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদী উপজেলার নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

বরিশাল নগরীতে জিআই পণ্যের গাছের চারা রোপণ

পরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি খালের পাড়ে দেশীয় ফল ও ফুলগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত আমড়া এবং নারিকেল গাছের চারা রোপণ করার কথা রয়েছে।

দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।

উন্নয়ন ও জনসম্পৃক্ত দাবি তুলে ধরার প্রত্যাশা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত রয়েছেন। তারপরও স্থানীয় জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি-দাওয়া তার সামনে উপস্থাপন করা হবে।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও দলীয় পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশালের বিভিন্ন জনসম্পৃক্ত উন্নয়নমূলক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..