× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

“তারুণ্যের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হোক” বোদা পৌর নির্বাচনে 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
বোদা পৌর নির্বাচনে 

“তারুণ্যের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হোক” এ স্লোগানকে সামনে রেখে বোদা পৌরসভার নতুন ভোটারদের দিয়ে এক কর্মশালার আয়োজন করেছে বোদা উপজেলা আওয়ামী যুবলীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লাবণ্য।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোদা উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে বোদা পৌরসভা নির্বাচনের নৌকার প্রার্থী মো. আজাহার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, অধ্যক্ষ আমিনুল ইসলাম, রেলপথ মন্ত্রীর এপিএস রাশেদ প্রধান, যুবলীগ সম্পাদক মোস্তাফিজ রহমান, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লাবণ্য, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আল নোমান, আরিফ হোসেন আপেল, আব্দুর রহিম রিপন, মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বোদা পৌরসভার ১২২৪ জন নতুন ভোটারসহ বিভিন্ন স্তরের ভোটাররা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী নৌকা, ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মওদুদ খান, স্বতন্ত্র প্রার্থী একেএম আখতার হোসেন হাসান নারিকেল গাছ ও দিলরেজা ফেরদৌস চিম্ময় জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৩৯৩ জন। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।
২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..