তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের পাশে আনজিরন নেছা মহিলা বিএম কলেজের সামনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান। গুরুতর আহত অবস্থায় আরো কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।