× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

তাকসিমের ‘আউটসোর্সিং বাহিনী’ এখন বিএনপির মুখোশে

SDutta
হালনাগাদ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের আমলে নিয়োগ পাওয়া কর্মচারীরা এখন বিএনপি সেজে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ)। সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান শাহীন।

৫ আগস্টে ক্ষমতার পালাবদলের পরেও ঢাকা ওয়াসা সংষ্কার হয়নি দাবি করে সিবিএ সভাপতি বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের অনুসারীরা জাতীয়তাবাদী ইমপ্লয়মেন্ট ইউনিয়ন নামে ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী রেজিমে সকল অনিয়ম করে ও মিথ্যা মামলা দিয়ে যারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারাই এখন বড় বিএনপি।

ওয়াসার এমডির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্যের অভিযোগ তুলে বিএনপিপন্থী সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান বলেন, কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে যোগদান করতে দেয়নি সাবেক এমডি তাকসিম এবং অফিসে উপস্থিত হতে নানা সময় তার অনুসারী আজীজুল আনম, মাহবুব, বদরুল, মান্নান ও হাফিজ বাধা প্রদান করেছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল করায় আমাকে ইউনিয়নে বসতে না দিয়ে তাকসিম গংরা আমার ওপর হামলা করে এবং নানা সময়ে ১৯টি মামলা দেয়। ২০১৮ সালে মামলা আমার পক্ষে আসে এবং ৩০ দিনের মধ্যে বকেয়া বেতনসহ চাকরিতে যোগদানের নির্দেশ দেয়। তৎকালীন এমডি তা মানেননি।

ওয়াসায় নিষিদ্ধ আউটসোর্সিংয়ের নামে ৬০০ কর্মচারী রাষ্ট্রের পানি সরবরাহ প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী স্বৈরাচারদের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে নিয়োগ পাওয়া ৬০০ জনই নিজেদের বিএনপি দাবি করছেন। এরা বিএনপির কেউ না।’

তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাসে আউটসোর্সিংয়ের কর্মচারীদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় তাকসিম ও তার সহযোগীরা। নিয়ম অনুযায়ী, এরা যখন স্থায়ী হবে না তখন এসব কর্মচারী সরকারিকরণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..