× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

তল্লাশি অভিযান জোরদারে অষ্ট্রেলিয়ার প্রতি চীনের আহ্বান

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
australia

চীন ভারত মহাসাগরে উল্টে যাওয়া মাছ ধরা নৌকা খুঁজতে আরো বিমান, জাহাজ ও ক্রু পাঠাতে অষ্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। চীনা নৌকা লু পেং ইয়ান উ ০২৮ মঙ্গলবার ৩৯ আরোহী নিয়ে উল্টে যায়। আরোহীদের মধ্যে ১৭ জন চীনা, ১৭ জন ইন্দোনেশিয়ান এবং পাঁচজন ফিলিপিনো নাগরিক।

অষ্ট্রেলিয়ায় চীনা রাষ্ট্রদূত জিয়াও কিয়ান ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত কাউকে জীবিত পাওয়া যায়নি। রাষ্ট্রদূত আরো বলেন, আন্তর্জাতিক তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্যে অষ্ট্রেলিয়া তিনটি বিমান ও চারটি জাহাজ পাঠিয়েছে। চীন এখন অষ্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আরো সাহায্য চাইছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

জিয়াও বলেন, আমরা আশা করছি তারা ওই এলাকায় আরো জাহাজ, বিমান ও স্টাফ পাঠাবে। তিনি জানান, নৌকাটি যে এলাকায় ডুবেছে তা ওয়েষ্টার্ন অষ্ট্রেলিয়ার প্রাদেশিক রাজধানী পার্থ থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বুধবার বলা হয়েছে, বেইজিং ওই এলাকায় দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক সমুদ্র সীমানায় উদ্ধার ও তল্লাশি নিশ্চিত করা দেশগুলোর দায়িত্ব।


এ ক্যটাগরির আরো খবর..