× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
তরুণ প্রজন্মকে আইসিটি জ্ঞান দিয়ে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। আইসিটি স্কাউট জাম্বুরি স্কাউট আন্দোলনের শক্তি বাড়ানোর পাশাপাশি দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আজ গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এ জাম্বুরির এবারের প্রতিপাদ্য-‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’। এতে প্রশিক্ষণ, কর্মশালা, উদ্ভাবনী প্রদর্শনীসহ নানা কার্যক্রমের মাধ্যমে স্কাউটদের প্রযুক্তিদক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ সহকারী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়তে আইসিটি বিভাগ দেশব্যাপী এআই এবং তথ্যপ্রযুক্তিদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করবে। পাশাপাশি তিনি স্কাউটদের নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সেবামূলক মনোভাব অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, উদ্ভাবন, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে স্কাউটরা ভবিষ্যতে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার অন্যতম দূত হয়ে উঠবে। তিনি স্কাউট আন্দোলনের সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয়কে তরুণ প্রজন্মকে আরো দক্ষ, গতিশীল এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে ক্যাম্প চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এডহক কমিটির সদস্য আবু সালেহ মোঃ মহিউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সোহেল রানা, স্কাউট আন্দোলনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক, আইসিটি খাতের বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..