× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

ঢাবিতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবছর ঢাবি ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী কমছে এবং আসন  বেড়েছে।

প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন। তবে এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটে মোট আবেদনকারীর মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৭১৯ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। নির্ধারিত ৬ হাজার ৬৮৫টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবে ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত দুই বছরের রেকর্ড বিশ্লেষণে  দেখা যায়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৬ হাজার ৬৬৮টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ২ লাখ ৬২ হাজার ৯০৩ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল ৩৯ জন। ২০১৪-১৫ সেশনে গত বছর ৫টি ইউনিটের ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ছিল ৩ লাখ ১  হাজার ১৩৮ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছে ৪৬ জন শিক্ষার্থী। এবছর প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থীর সংখ্যা কমে ৩৯ জনে দাড়িয়েছে। এছাড়া ১০৩টি আসন বৃদ্ধি  পেয়েছে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের কারণেই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..