× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড দল

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
english cricket team

তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি  ম্যাচের  সিরিজ খেলতে আজ ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

আজ সকাল আনুমানিক সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ক্রিকেটাররা। বিমান বন্দরে তাদের অভ্যর্থনা জানায় বিসিবি কর্মকর্তারা। সেখান থেকে টিম বাসে করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে সফরকারী দলের সদস্যরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। একই ভেন্যুতে ৩ মার্চ  অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।  এরপর  ৬ মার্চ  সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ওয়ানডে শেষে  ৯ মার্চ চট্টগ্রামের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি শুরু  করবে  বাংলাদেশ-ইংল্যান্ড। সিরিজের বাকী ম্যাচ দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মিরপুর  শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়য়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।

বাংলাদেশ সফরে  ইংল্যান্ড দলের  নেতৃত্ব দেবেন জশ বাটলার। দলে রয়েছেন অভিজ্ঞ মঈন আলিসহ ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।  এ ছাড়া  রয়েছেন পেসার জোফরা আর্চারও।


এ ক্যটাগরির আরো খবর..