× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

স্টাফ রিপোর্টার, যশোর : আবুল কালাম আজাদ

ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর আসলাম হত্যায় স্ত্রী কণাকে আটক করেছে র‌্যাব

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
চাঞ্চল্যকর আসলাম হত্যায় স্ত্রী কণাকে আটক

ঢাকার কেরানীগঞ্জের চাঞ্চল্যকর আসলাম উদ্দীন হত্যায় জড়িত স্ত্রী উম্মে হাবিবা কন্যাকে যশোরের অভয়নগর থেকে আটক করেছে র‌্যাব। আজ সকাল ৯টার দিকে অভয়নগর থেকে তাকে আটক করা হয়েছে। সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। আজ বেলা সাড়ে ১১টায় র‌্যাব যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই  টাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রীজের  নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফ্রিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর থেকে র‍্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছিলো। তদন্তে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসলামের স্ত্রী উম্মে হাবীবা কনা যশোরের অভয়নগর এসে আত্মগোপনে রয়েছে। এরপর আজ সকালে অভয়নগরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর কণা তার স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে টাকা পয়সা আত্মসাতের কারণে সে একাধিক বিয়ে করেছে। আসলাম তার তৃতীয় স্বামী। টাকা পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেয়।র‍্যাব অধিনায়ক আরো জানান, আটককৃত আসামিকে কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..