× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: রোববার মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে। তাদের প্রতিপক্ষ ছিল বাহরাইন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে অবশ্য কেউ জেতেনি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

রোববার যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটের মাথায় সিফাতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। সিফাতের গোলের কয়েক মিনিট বাদে রক্ষণভাগের ভুলের কারণে ম্যাচে সমতা ফেরায় বাহরাইন। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোলের দেখা পায়নি কেউ। ফলে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও বাহরাইনর মধ্যকার ম্যাচটি।

বাংলাদেশ জাতীয় দল তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে ড্র করে। তবে অনূর্ধ্ব-২৩ দল জয় পায়নি। অবশ্য এবারই প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের দুটি দল অংশ নিয়েছে। অনূর্ধ্ব-২৩ দলকে এই টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করানোর কারণ আসন্ন এইএ গেমসে ভালো করা।


এ ক্যটাগরির আরো খবর..