× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

কেন খাবেন ড্রাই ফ্রুটস, জেনে নিন গুনানুন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
ড্রাই ফ্রুটস

ড্রাই ফ্রুটস বা শুকনা ফল খুব উপকারি। এর আরো একটি সুবিধা হলো অনেক দিন ভালো থাকে। অনেকেই এটা খান না। কয়েকটি সমীক্ষা বলছে, সূর্যরশ্মিতে ফল শুকালে তাতে অ্যান্টিঅক্সিড্যান্টস ও ফাইটোনিউট্রিয়েন্টস বেড়ে যায়। অনেক ড্রাই ফ্রুটস এক সঙ্গে যে কোনো হেলদি মিলের পরিবর্তে খাওয়া যেতে পারে। শারীরিক গঠনে সাহায্যকারী মাইক্রোনিউট্রিয়েনটস, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলসে ভরা থাকে ড্রাই ফ্রুটস। যা যে কোনো বাচ্চার শারীরিক গঠনে সাহায্য করে। বাচ্চাদের ডায়েটে ড্রাই ফ্রুটস থাকলে তাদের স্মৃতিশক্তি বাড়াতেও এটি সাহায্য করবে।

 গুণ

হেলথলাইন নামের একটি অনলাইন পোর্টাল থেকে জানা যায়, ড্রাই ফ্রুটস এ আছে বেশি পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনলস এবং ফোলেট। আরো আছে ভিটামিন সি।

প্রেশার

বিশেষজ্ঞরা বলেছেন, ড্রাই ফ্রুটস বা কিশমিশ ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। দিনে অন্তত কয়েকটা খান। সমস্যা কমে যাবে।

ডায়াবেটিস  

রক্তে চিনির পরিমান বাড়ায় না ড্রাই ফ্রুটস। কিশমিশ খেলেও হুট করে রক্তে চিনি বাড়ে না। তাই এই বিষয় নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন।

কোলেস্টেরল 

শুকনা ফলে রয়েছে ভালো ফ্যাট বা চর্বি এবং ওমেগা থ্রি। তাই রক্তে খারাপ কোলেস্টেরল সহজেই কমিয়ে দেয় এই খাবার। হার্টের নানা ধরনের অসুখের ঝুঁকি কমায়।

 ভরা পেট

কয়েকটা ড্রাই ফ্রুটস খেলেই পেট ভরে থাকে। ফলে বেশি খেতে ইচ্ছে করবে না। এতে ওজন বাড়ার ভয়ও থাকে না।

মনোযোগ 

মনোযোগ বাড়াতেও শুকনা ফল বেশ সাহায্য করে। আখরোট, কাঠবাদামে আছে ওমেগা থ্রি, এই চর্বি মনোযোগের ক্ষমতা কয়েকগুণ বাড়ায়। তাই চেষ্টা করুন এই খাবার খাওয়ার।

 


এ ক্যটাগরির আরো খবর..