× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ডেভিড ওয়ার্নার কাঁধে চোট পেয়েছেন

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া কয়েকদিন পরই তিন ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে । আসন্ন সেই সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া শিবিরে চলছে ব্যাপক প্রস্তুতি।

বোলারদের পাশাপাশি অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অজি ব্যাটসম্যানরাও। রোববার অনুশীলনের সময় কাঁধে চোট পান অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট মাঠে বাউন্সারের আঘাত লেগে ফিল হিউজের অসময়ে চলে যাওয়ার স্মৃতি এখনো তরতাজা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ব্যাটিং অনুশীলনের সময় কাঁধে চোট লাগে ওয়ার্নারের। তবে অস্ট্রেলিয়ান ওপেনারের চোট ততটা গুরুতর নয়। শঙ্কামুক্ত রয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া আঙ্গুলের চোটের কারণে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়া দল আজ এই প্রস্তুতি ম্যাচে লঙ্কান ‘এ’ দলের মুখোমুখি হবে।  এই ইনজুরির ফলে জস হ্যাজলউড এবং মোজেস হেনরিকের মতো দর্শক হিসেবেই আজ খেলা দেখতে হবে ওয়ার্নারকে। ওপেনিংয়ে আজ তার পরিবর্তে খেলবেন শন মার্শ।

২৬ জুলাই ক্যান্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্টেলিয়া।


এ ক্যটাগরির আরো খবর..