× Banner
সর্বশেষ
আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন

অনলাইন ডেস্ক

ডেন্টাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে -শিল্প প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঢাকা ডেন্টাল কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে মহান মুক্তিযুদ্ধে এই কলেজের শহীদ শিক্ষক ও ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন।

তিনি বলেন, এই কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য গবেষণার সুযোগসহ অন্যান্য সুবিধা সম্প্রসারণ করা হবে।

কলেজের অধ্যক্ষ ডা. হুমায়ুন কবির বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী শহীদ আহসানুল কাদেরের বড় ভাই সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোঃ আফসারুল কাদের, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু।

কলেজের অধ্যক্ষ ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, বিভিন্ন সূত্র ও গবেষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে এ কলেজে ও হাসপাতালের দুইজন শিক্ষক ও একজন ছাত্রের শাহাদত বরণ করার তথ্য পাওয়া যায়। তাঁদের স্মরণে আজ স্মৃতিফলক উন্মোচন করা হল।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের একমাত্র দাবি উন্নয়ন। তাই সকল প্রতিষ্ঠানকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। কোনো গ্রুপিং বা দলাদলি করে কোন প্রতিষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব তাদের গ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার ওপর গুরুত্ব আরোপ করে এ লক্ষ্যে সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য শিল্প প্রতিমন্ত্রী কলেজ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর যোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নজিরবিহীন অগ্রগতিতে সারাবিশ্ব বাংলাদেশকে সমীহ ও সম্মান করে। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। জনগণের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এই খাতে গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোঃ আফসারুল কাদের মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি ১৯৭১ সালের আগস্ট মাসে কুষ্টিয়ায় ২১ বছর বয়সে নিহত ছোট ভাই শহীদ আহসানুল কাদেরের স্মৃতিচারণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..