মধুখালী প্রতিনিধিঃ “মাদক কে না বলি, মাদকমুক্ত ডুমাইন ইউনিয়ন গড়ি, আসুন ঐক্যজোটের শিক্ষাঙ্গন রক্ষা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈদ পূনর্মিলনী ২০১৮ উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন বাসিকে নিয়ে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত রবিবার বিকালে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মহাসীন আলী বিশ্বাস(বাচ্চু) এর সভাপতিত্বে ও ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় ডুমাইন সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে এবং ডুমাইন ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন বাসিকে নিয়ে দুটি বিষয়ের উপর মুক্ত আলোচনা রেখে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৮ ইং উপলক্ষে এক মুক্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মাদক কে না বলি, মাদকমুক্ত ডুমাইন ইউনিয়ন গড়ি, আসুন ঐক্যজোটের শিক্ষাঙ্গন রক্ষা করি” এই দুটি বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন – মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভূইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন ইসলাম গরীব মোহাম্মাদ, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্যা, সহ-সভাপতি মোঃ আকমল হোসেন, সহ-সভাপতি শেখ তমিজুর রহমান পিকুল, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিকুল হক লিয়া, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ খলিলুর রহমান বাদশা, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিষ্ণপদ বিশ্বাস, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অমল কৃষ্ণ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল ইসলাম মুকুল, সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদুল আলম শিশির, মধুখালী রইচুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আক্কাচ আলী মোল্যা, ঢাকা হাইকোর্টের এ্যাডঃ মোঃ মাহবুবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাসান উদ্দীন, ডুমাইন গোরস্থান কমিটির সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, ডুমাইন গ্লোরিয়াস এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল বাসার মোল্যা, সাধারন সম্পাদক শেখ তমিজুর রহমান টুটুল, ডুমাইন সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মেহেরাব হোসেন মাসুদ, ডুমাইন রক্তদান সংস্থার সভাপতি মোঃ জুলফিকার হায়দার জুয়েল, ডুমাইন উচ্ছ্বাস সংঘের সভাপতি তাপস বিশ্বাস।
পরে সবার বক্তব্য শুনে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম বলেন আপনারা ডুমাইন ইউনিয়নবাসী দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে আমাকে সার্বিক সহযোগীতা করলে এবং আপনারা আমার সাথে থাকলে আমি ডুমাইন ইউনিয়নকে মাদকমুক্ত, উন্নয়নের ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখে সকল অভিভাবকদের ছেলে মেয়ে যাতে লেখাপড়া সুন্দরভাবে করে মানুষের মত মানুষ হতে পারে সেই লক্ষে একজন ভালো যোগ্যতা সম্পন্ন প্রধান শিক্ষক ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হয় সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ্ ।
সবশেষে সকলের বক্তব্য শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহাসীন আলী বিশ্বাস বাচ্চু তার ভাষনে বলেন আপনারা সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আছাদুজ্জামান তপন এবং বর্তমান চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাছুম কে বলেন আপনারা দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে ডুমাইন গ্রামবাসীকে নিয়ে ডুমাইন ইউনিয়ন এবং ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে এবং সকলেই এক পতাকাতলে আবদ্ধ হয়ে ইউনিয়নকে মাদকমুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নতি করার লক্ষে একত্রে আবদ্ধ হন এবং সকলের মঙ্গল কামনা করে মুক্ত আলোচনা শেষ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করা হয়।