× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

শার্শায় ডিলারের বিরুদ্ধে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
ডিলারের চাল কম দেওয়া

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরে শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভুক্তভোগী অভিযোগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে তাদের মৌখিক অভিযোগ দেয়।
শার্শা সদর ইউনিয়নে খাদ্য বান্ধবের আওতায় ২৫৯০ জন সূলভ মূল্য কার্ডধারী গরীব অসহায় দু:স্থ ১০টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কেনে। এই ইউনিয়নে মোট ৫ জন ডিলারশীপ পায়। তার মধ্যে চটকাপোতা গ্রামের সাহেব আলী ৫১৮ টি কার্ডের বিপরীতে চাল বিক্রি করে। মঙ্গলবার সাহেব আলী ৫৫ টি কার্ডধারীর মধ্যে চাল বিক্রি করে। তবে এসময় ট্যাগ অফিসারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
ঘটনার বিবরণে জানা যায়, স্বরুপদাহ গ্রামের ১৭৭৭ নং সূলভ মূল্য কার্ডধারী নুরজাহান অসুস্থ থাকার সুবাদে তার মা মাজেদা বেগম ৩০০টাকা দিয়ে ৩০ কেজি চাল কেনার পর সন্দেহ হয়। এসময় তিনি বাইরের একটি দোকানে যেয়ে ওই চাল পরিমাপ করে দেখে বস্তাসহ ২৮.১৪৫ কেজি।
শার্শার আতিকুল ইসলাম জনির অবর্তমানে তার বাবা শুকুর আলীও চাল পরিমাপ করে দেখে বস্তাসহ ২৮.১৫৫ কেজি। পরে উভয়ে একত্রে নির্বাহী কর্মকর্তার কাছে তাদের অভিযোগ দেয়।
ডিলার সাহেব আলী বলেন, খাদ্য গুদাম থেকে ৫১৮ টি কার্ডের জন্য ১৫৫৪০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু ৭০০ গ্রাম বস্তার ওজনসহ গড়ে ৪৯.৪৫০ কেজি করে ৩১০ বস্তা চাল দেওয়া হয়। যেখানে প্রায় সাড়ে ৪০০ কেজি চাল কম হওয়ায় আমি হিসাব করে কিছু পরিমাণ চাল কম দিয়েছি। আমাদের হিসাব করে পরে অতিরিক্ত চাল দেওয়ার কথা থাকলেও তা আজও পাইনি। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদে আমাকে ডেকেছে।
শার্শা উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় অভিযোগকারীর বক্তব্য শুনি ও বেশ কয়েকটি চালের বস্তা ওজন করে দেখি। যার প্রতি বস্তায় চাল কম পাওয়া যায়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে সাথে সাথে উপজেলা খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..