× Banner
সর্বশেষ
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে -বানিজ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
ডিম আমদানির অনুমতি

দেশে কয়েক দিন ধরে ডিমের বাজারে অস্থিরতা চলছে। প্রতি ডজন‌ ডিম বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কী পরিমাণ ডিম উৎপাদন হচ্ছে, বাজারে চাহিদা কেমন, ঘাটতি কত, এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের কিছুই জানায়নি। এমনকি ডিমের উৎপাদন খরচ কত এবং কত টাকা দাম নির্ধারণ‌ করা উচিত সেটাও তারা বলেনি। তারা যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে।

টিসিবিতে চিনি না থাকার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি। এ ছাড়া চিনি পাওয়াও যাচ্ছে না। তাই কিছু দিন এটি দেওয়া হচ্ছে না। বিকল্প বাজার‌ থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত টিসিবির মাধ্যমে চিনিও বিক্রি করা হবে।

এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..