× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি

মাগুরার স্টুডেন্ট ফিস পেমেন্ট এ প্রথম ডিজিটাল বিদ্যালয়ের স্বীকৃতি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

মাগুরা প্রতিনিধিঃ মোবাইলে ক্লিক করে স্টুডেন্ট ফিস পেমেন্ট এর ডিজিটাল সমাধান সকল অভিভাবকের মোবাইলে পাঠিয়ে দিয়ে মাগুরার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে জেলার প্রথম স্টুডেন্ট ফিস পেমেন্ট এর ডিজিটাল বিদ্যালয়ের স্বীকৃতি পেল আদর্শ বালিকা বিদ্যালয়।

স্টুডেন্ট ফিস পেমেন্ট এর ডিজিটাল বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) সকালে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রনজিৎ মজুমদার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের সকল কৃত ছাত্রীদের উপহার দেয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো: শামসুজ্জামান এর সভাপতিত্বে স্কুলের মাঠে অনুষ্ঠিত অভিভাবক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস.এম মাজেদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক-শিক্ষক কমিটির সভাপতি আব্দুস সামাদ আজাদ পাকুসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ল্যাপটপের মাউস টিপে স্কুলের ছাত্রীদের স্টুডেন্ট ফিস পেমেন্ট এর পে স্লিপ অভিভাবকের কাছে পাঠিয়ে দেন ও ডিজিটাল স্কুলের কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া স্কুলের ভর্তি, হাজিরা, নোটিশ, মার্কসীট, প্রোগ্রেস রিপোর্ট, মেরিট লিস্ট, ক্লাস টেস্ট, মডেল টেস্ট, পে স্লিপ, পে রোল, রুটিন, প্রবেশপত্রসহ অন্তত ৩০টি সেবা ওয়েবসাইট ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথি সফল অভিভাবকদের পুরস্কার প্রদান করেন।

ডিজিটাল স্কুলের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে নেটিজেন আইটি লিমিটেড এর শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়ার এডুম্যান, নেটিজেন আইটি লিমিটেড এর বিজনেস ডেভলপমেন্ট পাটনার আব্দুস সালেক মুন্না জানান এ প্রতিষ্ঠানটি জেলার ৪০টি উচ্চ বিদ্যালয়ে ডিজিটালাইজেশনের কাজ করছে ।


এ ক্যটাগরির আরো খবর..