× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে স্বর্ণালংকার চুরি, স্বামী -স্ত্রী গ্রেফতার 

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ডাসারে স্বর্ণালংকার চুরি

মাদারীপুরের ডাসারে নিত্যনন্দ দে-(৬৫) নামে একজন অবসরপ্রাপ্ত কীর্তনীয়ার বসতঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৫৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন, ভুক্তভোগী পরিবার। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দুজন স্বামী-স্ত্রী। এদিকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব দর্শনা গ্রামের অবসরপ্রাপ্ত ওই কীর্তনীয়া নিত্যানন্দ দের বসতঘরের তালা ভেঙ্গে গত শনিবার সকালে ৫৪ লাখ চল্লিশ হাজার টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোর চক্র। এই ঘটনায় ভুক্তভোগী নিত্যনন্দ বাদি হয়ে  থানায় একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাতে একই ইউনিয়নের ধামুসা গ্রামের মলরাম সিংহের ছেলে হৃদয় সিংহ-(৩৫) ও হৃদয় সিংহের স্ত্রী মৌসুমী সরকার-(৩০)কে গ্রেফতার করেন। এদিকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানান।
মামলার বাদি ও ভুক্তভোগী নিত্যনন্দ দে বলেন, আমার বসতঘরের তালা ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকার স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায় একটি চোর চক্র। তাই আমি থানায় একটি মামলা করেছি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোঃ এহতেশামুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এবং এই ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..