× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

মাদারীপুর প্রতিনিধি

ডাসারে মোটরসাইকেল চুরির ঘটনায় চক্রের দুই সদস্য আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
মোটরসাইকেল চুরির ঘটনায় চক্রের দুই সদস্য আটক

মাদারীপুরের ডাসারে একটি মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।এসময় চুরি যাওয়া লাল রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হল, কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার(২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার(২০)।
রবিবার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান,গতমাসের ২৩ তারিখ আমি মসজিদে জোহরের নামজের পরে  মসজিদের মিনারের উপর মটর সাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি।এই সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত রাল রংয়ের একটি পালসার মটর সাইকেল নিয়ে যায় চোর।পরে থানায় জিডি করি।গতকাল দুপুরের দিকে আমি আরেকটি মটর সাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে  গেলে, আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজনকে  দেখতে পাই।এসময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে,চোর চোর বলে চিৎকার করি।মটর সাইকেলসহ চোর দ্রুত ঘটনা স্থান ত্যাগ করার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে পড়ে যায়।এসময় স্থানীয়  জনতা এগিয়ে আসলে চোরকে ধরতে সক্ষম হই।পরে মটর সাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করে চুরির মামলা হলে আজ রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।চুরির সাথে আর কোন সংঘবদ্ধ চোর চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরও জানান,সেখানে সেখানে মোটর সাইকেল না রেখে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..