× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

মাদারীপুরের ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় রমেশ বিশ্বাস(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার(২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহত রমেশ বিশ্বাস উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ শশিকর গ্রামের বিশ্বাস বাড়ীর বাসিন্দা এবং মৃত বিষ্ণু চরণ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়,গত শনিবার সন্ধ্যায় শশিকর হাইস্কুল মাঠে কীর্তন শেষে  শশিকর বাজার সংলগ্ন সুইজগেট দিয়ে পায়ে হেটে সড়ক দিয়ে বাড়ীতে যাওয়ার পথে পিছন  থেকে দ্রুত গতির মোটর সাইকেল সজোড়ে ধাক্কা দেয়।এতে শরীর ও  মাথায় আঘাত খেয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ রবিবার মৃত্যু হয়।
এবিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, রাস্তা দিয়ে বাড়ী ফেরার পথে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমেশ বিশ্বাসের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন,মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু খবর পেয়েছি।এব্যাপারে তার পরিবার থেকে কোন অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..