× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে

ডাসারে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা ইউপি সদস্য ও সহযোগী গেপ্তার

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০২২
ডাসারে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা ইউপি সদস্য ও সহযোগী গেপ্তার

মাদারীপুরের ডাসারে ইজিবাইক ছিনতাইয়ের সময় চক্রের মূল মাস্টার মাইন্ড ও তার সহযোগী গেপ্তার হয়েছে।

আটককৃত আসামী মো: হারুন মল্লিক(৪০) পিতা: মৃত চান্দু মল্লিক।চক্রের মূলহোতা হারুন পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাশ গ্রামের মৃত:হান্নানের ছেলে।সে ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার অন্যন্য সহযোগী চক্রের সদস্য হলেন মো: মিলটন(৩৮) পিতা: মিরাজ সাং-শনির আখরা। মনোয়ার ব্যাপরী(১৫) পিতা:ফোরকান ব্যপাড়ী, সাং- চন্দ্রদীপ, থানা:বাউফল, জেলা -পটুয়াখালী।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাযায় যে, দুপুর ২ টার দিকে সংঘবদ্ধ সক্রিয় ছিনতাইয়ের একজন সদস্য ভূরঘাটা থেকে বিল্লাল খানের ইজিবাইক ভাড়া করে মস্তফাপুরের উদ্দেশ্য ইজিবাইকে উঠে।তার ইজিবাইকের পিছনে ৪/৫ জন সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা মটর সাইকেলে অংশ নেয়। এ-সময় ইজিবাইক চালক কে কৌশলে জুসের সাথে অচেতন নাশক নেশাদ্রব্য পান করায় ছিনতাই চক্রের মূলহোতা ইউপি সদস্য মো: হারুন।এসময় ছিনতাইয়ের মাস্টার মাইন্ড হাইওয়ে সড়ক থেকে চালককে ফাঁকা রাস্তায় প্রবেশ করতে বলে। ইজিবাইক চালক কিছুদূর যাওয়ার পরে কিছুটা দূর্বল হয়ে পড়ে।এসময় যাত্রীবেশী ছিনতাইয়ের মাস্টার মাইন্ড মো: হারুনকে ইজিবাইক থেকে নেমে যেতে বলে।এসময় অন্যন্য সদস্যরা চালককে ঘিরে ফেলে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।পথিমধ্যে চালক তার বন্ধুকে দেখতে পেয়ে তাকে চিৎকার করে খুলে বলে।এসময় আশেপাশের লোকজনের সহায়তায় চোর চক্রের মূলহোতা সহ তিনজনকে ধরতে সক্ষম হয়।খবর পেয়ে ডাসার থানার এস আই অখিল তার সঙ্গীয় ফোর্স নিয়ে মূল হোতাকে আটক করে থানায় নিয়ে আসে। খবর নিয়ে জানাযায় ইজিবাইক ছিনতাইয়ের মূল হোতা মোঃ হারুন দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেট তৈরি করে নিয়ন্ত্রণ অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের সময় মাস্টার মাইন্ড ইউপি সদস্য ও তার সহযোগিদের গেপ্তার করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..