× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিআইডি

ডাক্তারদের উপর হামলা হলে হুমকির মুখে পড়তে পারে চিকিৎসা সেবা -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
ভীতিজনক পরিস্থিতির সম্মুখীন

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে ডাক্তারদের উপর হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে গিয়ে মারধোর, হুমকি এবং ভীতিজনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে হুমকির মুখে পড়তে পারে দেশের চিকিৎসা সেবা। ডাক্তাররা যদি সুষ্ঠুভাবে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়বে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ ০১/০৯/২০২৪ রোজ রবিবার বেলা ৩:০০ টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, কোভিডকালীন ডাক্তাররা তাদের জীবন বাজি রেখে দেশের আপামর জনসাধারণদের চিকিৎসা সেবা দিয়েছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, বন্যাসহ সকল ক্ষেত্রে তাদের অবদান প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছাত্র-জনতাকে স্বাস্থ্য সেবা দিয়েছেন। । তারা এখনো দেশের বিভিন্ন হাসপাতালে হাজারও আহত ছাত্র-জনতার নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ জন্য আমরা পুরো জাতি তাদের কাছে ঋণী।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের ডাক্তারদের কর্মক্ষেত্র ও হাসপাতাল প্রাঙ্গনে সার্বিক নিরাপত্তার নিশ্চিতকরণের লক্ষ্যে অতি দ্রুত সময়ের ভিতরে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতি দ্রুত সময়ের ভিতরে, ডাক্তারদের উপর হামলা ও মারধরের সকল বিষয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যেই এ নিয়ে মন্ত্রণালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং ডাক্তারদের হামলার বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমার সন্তানতুল্য। তোমাদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়া হবে।” জনগণের কথা ভেবে শাটডাউন কর্মসূচী প্রত্যাহারের জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন।
প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..