× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডাকাতের চাপাতির কোপে কালীগঞ্জের ট্রাক চালক নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিকের সদস্য ও ট্রাক চালক সরোয়ার হোসেন ডাকাটির চাপাটির কোপে নিহত হয়েছে। বুধবার রাত ৩টার সময় চিটাগাং থেকে কালীগঞ্জে আসার পথে সিতাকুণ্ড নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার হোসেন নলডাঙ্গা ইউনিয়নের চেউনিয়া গ্রামের জামির হোসেনের ছেলে ও কালীগঞ্জ, কোঁটচাদপুর ও মহেশপুর থানার মটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

কালীগঞ্জ, কোঁটচাদপুর ও মহেশপুর থানার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম জানান, বুধবার রাতে চিটাগাং আবুল খায়ের স্টিলমিল থেকে ট্রাকযোগে ঢেউটিন কালীগঞ্জে নিয়ে আসার পথে চিটাগাং সিতাকুণ্ড নামক স্থানে এলে সংবদ্ধ ডাকাত দল ট্রাকটি ধতিরোধ করে ট্রাক ড্রাইভার সরোয়ারকে এলোপাতাড়ি কোপালে সরোয়ার ঘটনাস্থালে মারা যান এবং ট্রাকে থাকা হেলপার হাসানকে বেধড়ক মারধর করে ২০ হাজার টাকা ডাকাতিরা নিয়ে নেয়।

ট্রাক ড্রাইভার সরোয়ারের মৃত্যুর সংবাদ পেয়ে কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন স¤পাদক রজবআলী মন্টু, যুগ্মসাধারন স¤পাদক আবুল কাসেম,দপ্তর স¤পাদক বাবুল আক্তার,কোষাধ্যক্ষ রমেশ মুখার্জী,প্রচার স¤পাদক সোহাগ হোসেন,সদস্য রুবেল হোসেন,উপদেষ্টা আনছার মন্ডল সহ সকল মটরশ্রমিক নেতা কর্মীরা গভীর শোকাহত ও শোকপ্রকাশ করেছেন। সেই সাথে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।

এ দিকে ডাকাত সন্দেহ ৪ জনকে গ্রেফতার করছে বলে জানান সিতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন। তিনি আরো বলেন, এই ঘটনায় চিটাগাং সিতাকুন্ড মান্দার তলা গ্রামের রুবেল হোসেন ডাকাত দলের সাথে জড়িত বলে স্বীকার করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..