× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ডলারের দামের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
আর্থিক খাতের প্রতি নমনীয়তা

ডলারের দাম বাড়তে থাকায় গত রোববার দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা। এ দাম নির্ধারণের পর কমে গেছে প্রবাসী আয়। ডলারের দামের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (০২ জুন) ডলারের দামের সীমা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে,বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এই সীমা বেঁধে দেয়নি। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ও ব্র্যাক ব্যাংক মিলে ডলারের একটি রেট দিয়েছিল। এই রেটটা তাদের ছিল। তাদের রেটই ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন তারাই আবার বলেছেন, এই রেট নির্ধারণ হওয়ায় প্রবাসী আয় কমেছে। তাদের সাথে আলোচনা করেই সীমা তুলে দেওয়া হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এক্ষেত্রে তারা আশা করছেন, ডলারের সীমা উঠে যাওয়ায় প্রবাসী আয় বাড়বে।

এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

বৈঠকে সময় বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। তাতেই ডলারের দামের সীমা তুলে দেওয়ার বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংক। তবে বেঁধে দেওয়া দাম তুলে দেওয়া হলেও ডলারের বাজারে তদারকি জোরদার করবে কেন্দ্রীয় ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..