× Banner
সর্বশেষ
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

ডনকে টপকিয়ে নতুন ডন বিরাট কোহলি

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ শতরান করার পরই বিরাটের কাছ থেকে ডবল সেঞ্চুরি চেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। সেই প্রত্যাশা মেটালেন ভারতের রান মেশিন। চলতিবছরে আরও একটি দ্বিশতরান এল বিরাটের চওড়া ব্যাটে। চা বিরতির পরই রাজকীয় স্টাইলে ডবল সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ২১৩ রান করে আউট হন বিরাট।

অধিনায়ক হিসেবে কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান হাঁকালেন বিরাট কোহলি। ৪টি ডবল সেঞ্চুরি ছিল ডন ব্র্যাডম্যানের। ফলে, এবার ডনকেও ছাপিয়ে গেলেন বিরাট। এবার সামনে ব্রায়ান লারা। তাঁর ৫টি দ্বিশতরান রয়েছে। ক্রিকেটপ্রেমীদের আশা, অচিরেই লারাকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়বেন কিং কোহলি।

টেস্ট কেরিয়ারেও এটি বিরাটের পঞ্চম দ্বিশতরান। ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরির তালিকায় ধরে ফেললেন রাহুল দ্রাবিড়কে। তাঁর আগে শুধু সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। দুজনেরই ৬টি করে দ্বিশতরান রয়েছে। চলতি বছরে টেস্টে ১০টি শতরান করেছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডারবর্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটিও এখন বিরাটের ঝুলিতেই। আর এভাবেই ভাঙলেন প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং ও দঃ আফ্রিকার গ্রেম স্মিথের রেকর্ড।

মুরলি বিজয়, পূজারার সেঞ্চুরি ও বিরাটের ডবল সেঞ্চুরির জেরে কার্যত রানের পাহাড়ে চড়ে বসেছে ভারত। তার সঙ্গেই উঁকি দিচ্ছে টেস্ট জয়ের সম্ভাবনা।


এ ক্যটাগরির আরো খবর..